Mohammed Roni

Mohammed Roni

Subscribe Us

Monday, July 7, 2025

মেসিকে সৌদি আরবের হাতছানি, এবার সাড়া দেবেন কি কিংবদন্তি

ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব দেওয়া হয়েছে লিওনেল মেসিকে
  লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই। অনেক রকম কথাই হচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ এর মধ্যে দিল নতুন খবর। আগে গুঞ্জনটা ভেঙে বলা যাক। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক এস্তেবান এদুল এর আগে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের পর যখন ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে, তখন তিনি সম্ভবত ইউরোপের কোনো লিগে ফিরতে পারেন, সেটা হতে পারে স্পেনেই, তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায়। কারণ? ২০২৬ বিশ্বকাপে খেলার আগে ইউরোপের কোনো ক্লাবে নিজেকে শাণিয়ে নিতে চান মেসি—তখন এই যুক্তি দিয়েছিলেন এদুল।  কিন্তু মেসির সঙ্গে ঘনিষ্ঠতা থাকা স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ জানিয়েছেন, মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চয়তা নেই। তাই বিশ্বকাপের আগে মেসি কোথায় খেলবেন, ইন্টার মায়ামি ছেড়ে অন্য কোথাও যাবেন কি না, সেটার নিশ্চয়তা নেই। এসব নিয়ে মেসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আর বিবিসি জানিয়েছিল, মেসি মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি ও দুই পক্ষের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।


Sunday, July 6, 2025

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

 

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। এই গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক, যে দলে সর্বশেষ আইপিএলে খেলেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। lol আগামী মঙ্গলবার জিএসলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হওয়ার কথা সাকিবের। lol1 সব ঠিক থাকলে সাকিব আগামী ১৬ জুলাই তাঁর সর্বশেষ বিপিএল দল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন। জিএসএলের জন্য রংপুরও তাঁকে দলে নিতে চেয়েছিল। কিন্তু সাকিব যেহেতু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তাই দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে দলে ভেড়ায়নি রংপুর। দুবাই ক্যাপিটালস সেই সুযোগটাই নিয়েছে। lol2 সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। ফাইনালে একাদশে জায়গা না পেলেও তাঁর দল লাহোরই চ্যাম্পিয়ন হয়।

এটি জিএসলের দ্বিতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে পাঁচ দলের এই টুর্নামেন্টে।

রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটাল, সেন্ট্রাল ডিসট্রিকসের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

Powered by Blogger.

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Facebook