লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই। অনেক রকম কথাই হচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ এর মধ্যে দিল নতুন খবর।
আগে গুঞ্জনটা ভেঙে বলা যাক। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক এস্তেবান এদুল এর আগে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের পর যখন ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে, তখন তিনি সম্ভবত ইউরোপের কোনো লিগে ফিরতে পারেন, সেটা হতে পারে স্পেনেই, তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায়। কারণ? ২০২৬ বিশ্বকাপে খেলার আগে ইউরোপের কোনো ক্লাবে নিজেকে শাণিয়ে নিতে চান মেসি—তখন এই যুক্তি দিয়েছিলেন এদুল।
কিন্তু মেসির সঙ্গে ঘনিষ্ঠতা থাকা স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ জানিয়েছেন, মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চয়তা নেই। তাই বিশ্বকাপের আগে মেসি কোথায় খেলবেন, ইন্টার মায়ামি ছেড়ে অন্য কোথাও যাবেন কি না, সেটার নিশ্চয়তা নেই। এসব নিয়ে মেসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আর বিবিসি জানিয়েছিল, মেসি মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি ও দুই পক্ষের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।
ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব দেওয়া হয়েছে লিওনেল মেসিকে

No comments:
Post a Comment